মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বৃষ্টির সময় উপজেলার পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মনের ছেলে দিলীপ চন্দ্র বর্মন (৪৫)। নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের পাতু মহন্তের ছেলে অনুকূল চন্দ্র মহন্ত (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার এক অজ্ঞাতনামা ধানকাটা শ্রমিক।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের জীবন ও নারায়ণ। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের জীবন ও নারায়ণ। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।