মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাংসদ ফজলে হুদা বাবুল, বজ্রপাতে নিহত দিলিপ চন্দ্র বর্মনের বিধবা স্ত্রী অনিতা রানী বর্মনের হাতে ২০ হাজার টাকার চেক এবং বজ্রপাতে আহত জীবন চন্দ্র বর্মনকে ১০ হাজার এবং আহত নারায়ণ চন্দ্র বর্মনকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। গত ৬ মে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলিপ চন্দ্র বর্মন মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাত নিহত হয়। এসময় তার অপর ওই দুই সহযোগী জীবন চন্দ্র বর্মন এবং নারায়ণ চন্দ্র বর্মন গুরুতর আহত হয়। বজ্রপাতে নিহত এবং আহত পরিবার গুলো এমপি ফজলে হুদা বাবুল'র কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুব খুশি হয়েছেন বলে নিহত দিলিপ চন্দ্র বর্মনের স্ত্রী অনিতা রানী বর্মন জানান।এসব চেক প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুন নাইন বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার এইচ এম এরশাদ, মৎস্য অফিসার শিল্পী রানী, সমাজ সেবা কর্মকর্তা রেজাউন হক প্রমুখ।