মোহাম্মদ আককাস আলী,মহাদেবপুর(নওগাঁ)
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিকনির্দেশনায় থানাপুলিশের অভিযানে নওগাঁ সদর থানা, মহাদেবপুর থানা, মান্দা থানা ও নিয়ামতপুর থানায় বিভিন্ন সময়ে রুজুকৃত ১১টি মামলার আসামি কুখ্যাত ডাকাত শরিফুল ইসলাম পচা (৩৪), পিতা- মৃত আজির উদ্দীন, সাং-চকজামদই, থানা- মান্দা, জেলা -নওগাঁকে আজ নওগাঁ সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, চুরি, খুন ও গণ ধর্ষণের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।