আকস্মিক পরিদর্শনে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সাংসদ ফজলে হুদা

 মোহাম্মদ আককাস আলী :




মঙ্গলবার(৫ মে) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। তিনি পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতর এবং বাহির চত্বরে অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রুত এসব অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নোংরা পরিবেশ মুক্ত করার তাগিদ দেন। এসময় টিএসএ খোরশেদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন