মোহাম্মদ আককাস আলী :
বৃহস্পতিবার(২১মে) দুপুরে নওগাঁর মহাদেবপুরে সড়ক ও জনপদ(সওজ) রাস্তার বিভাজনে কাঞ্চন ফুলের চারার উদ্বোধন করলেন সাংসদ ফজলে হুদা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মানজুরা মশাররফ,উপ-বিভাগীয় প্রকৌশলী মো.আহসান হাবীব, এলজিডির ইঞ্জিনিয়ার সৈকত দাস,কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ,প্রাণী সম্পদ অফিসার গোলাম রাব্বানী প্রমুখ। সড়ক ও জনপথ (সওজ) সূত্রে প্রকাশ, নওগাঁ জেলায় ১৬০কি:মি: বিভাজনে কাঞ্চন,অয়েল পামসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করবে। দায়িত্বশীলেরা জানান,
ফুলের চারা রোপণ একটি চমৎকার উদ্যোগ, যা রাস্তার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণ ও যানজটের ধকল কমাতে সাহায্য করে। এই পরিকল্পনার জন্য সঠিক ফুল গাছের নির্বাচন এবং সঠিক নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি।