মোহাম্মদ আককাস আলী :
নওগাঁ-১আসনের সাংসদ মো.মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন,দেশে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হলে আমাদের প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই দেশে সর্বস্তরে উন্নয়ন ঘটবে। বৃহস্পতিবার(৭মে) দুপুরে সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন। অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে শেষ অতীত হিসেবে বক্তব্য রাখেন,ইউএনও রোমানা রিয়াজ সাপাহার উপজেলা বিএনপির সভাপতি হাজী রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু),ওসি মো.মিজানুর রহমান প্রমুখ।
