পত্নীতলায় কলা বাগান থেকে গাজার গাছসহ গ্রেফতার-১

 মোহাম্মদ আককাস আলী :


নওগাঁর পত্নীতলায় কলা বাগান থেকে গাজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।

থানাপুলিশ জানান,সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পত্নীতলা উপজেলার আড়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক তার বর্গাকৃত কলা বাগানের ভিতরে কয়েকটা গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কলা বাগান থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। তিন গাজা গাছের ওজন সাত কেজি। এ বিষয়ে পত্নীতলা থানায় গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন