নওগাঁয় লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূত

মোহাম্মদ আককাস আলী :



নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মৎস্য অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিংজাল জব্দ করা হয়েছে। এর পর জব্দকৃত জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার কাশিমপুর এলাকায় ছোট যমুনা নদীর তারাপালের দহে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। ওই দহে কিছু অসাধু লোকজন নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ ধরছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দুপুর ২টা নাগাদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভয়াশ্রম থেকে লক্ষাধীক টাকার ২০টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে ভস্মিভূত করা হয়। অভিযানে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন