মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী :




নওগাঁর মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর  নির্দেশে জেলা গোয়েন্দা শাখা বুধবার(১৭জুন) রাত ১১টার মহাদেবপুর শিবগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ সেরকুল (৪০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসী সেরকুল নওগাঁ পাইক পাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে। ওসি ওমর ফারুক জানান,এ বিষয়ে মহাদেপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বে আরো পাঁচটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন