মহাদেবপুরে মোমিনপুর বাজারে প্রতি মাসে হাজার হাজারমটাকার কাঁচা মরিচ বিক্রি

তারিকুল ইসলাম পলাশ,মহাদেবপুর :




নওগাঁ মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের মমিনপুর বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা কাঁচা মরিচ কিনার জন্য আসেন।

এই কাঁচা মরিচের বাজার হওয়ায় এলাকার মরিচ চাষী ভাইদের আনন্দের জোয়ার বয়ছে। তারা প্রতিদিন ক্ষেত থেকে মরিচ তোলেন এবং এই মোমিনপুর বাজারে বিক্রয় করেন।মরিচ চাষী হাবিবুর রহমান ও জামিল হোসেন জানান, এই বাজারে মরিচ বিক্রয় করতে কোন প্রকার খাজনা দিতে হয় না, প্রতিদিন পাইকার উচ্চ দামে এই বাজার থেকে মরিচ ক্রয় করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে।এই বাজারে মরিচ বিক্রয় হয় ৫-হইতে-৬ মাস পর্যন্ত।


পাঠাকাটা এলাকা থেকে আসা কৃষক ওসমান আলী ও খালেক জানান, কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে, কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ উঠছে না, মরিচ চাষে খরচ হয়েছে অনেক, এখন পর্যন্ত তারা যে পরিমাণ বিক্রয় করছে, তা দিয়ে শ্রমিকের মজুরি থাকে না, প্রথমে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকায় আর এখন তা ৪০ থেকে ৪৫ টাকায় প্রতি কেজি বিক্রয় হচ্ছে।


মোমিনপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন জানান, বিভিন্ন জায়গায় থেকে পাইকারা আসে, এখানে প্রতিদিন এলাকায় বিভিন্ন মরিচ চাষিরা, মরিচ বিক্রয় করে, বাজারে কমিটির সভাপতি সাদেক হোসেন জানান, এই বাজার থেকে কৃষক মরিচ বিক্রয় করতে পেয়ে খুবই আনন্দিত এবং কোন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না, তারা এই বাজারে মরিচ বিক্রয় করে লাভবান হয়। আরো জানান বাজারে মরিচ বিক্রয় বন্ধ হলে মরিচ চাষি ভাইয়েরা বিপাকে পড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুর রহমান জানান, আবহাওয়া ভালো হওয়ায় কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে, প্রথমে বাজারের ভালো দাম ছিল, কিন্তু এখন কিছুটা কম হলে কৃষকেরা বেশ লাভবান, তাই কৃষকদের নিয়মিত পরামর্শ সহ সর্ব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে, এই বছর নওগাঁ জেলায় ৭৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন