মোহাম্মদ আককাস আলী :
নওগাঁয় ২৮ জুন জাতীয় 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন' পালিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
এ লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে, ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নে কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং আপোশের মাধ্যমে ক্যাম্পেইন মনিটরিং করা হবে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে মাইকিং ও মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে ‘ভিটামিন এ’ এর প্রচার করা হবে।