মোহাম্মদ আককাস আলী :
বুধবার( ৩০ জুন) রাণীনগরে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে রানীনগর থানার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়; আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং স্থানীয়রা। মত বিনিময় সভায় বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসব বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয় এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সম্মিলিত অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি।