নওগাঁয় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা


 

মোহাম্মদ আককাস আলী : 


২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নওগাঁ জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা হবে। প্রয়োজন হলে সেই ফুটেজ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে ব্যবহার করা হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 জেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬-এ মোট ৪৯টি কেন্দ্রে প্রায় ৮৬টি কলেজ থেকে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement