ধামইরহাটে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী :




নওগাঁর ধামইরহাটে মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো.তাকমিম হোসেন (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাকমিম হোসেন উপজেলার শিবরামপুর গ্রামের : আলম হোসেন এর ছেলে।

ধামইরহাট জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রীর বাবা মো.আনোয়ার হোসেন অভিযোগ করেন তার মেয়ে  মাদ্রাসায় যাতায়াত করাকালে অভিযুক্ত তাকমিম হোসেন ওই ছাত্রীকে প্রায় সময় রাস্তাঘাটে একলা দেখিতে পাইলে আপত্তিকর কথাবার্তা বলিত। ৪ জুলায় সকাল সাড়ে ১০টার দিকে 

 বাদীর মেয়ে পালিত ছাগল মাঠে বাঁধিয়া নিজ বাড়িতে আসাকালে আসামে ভিকটিমের হাত ধরে টানাটানি করে এবং হয়রানি করে করে ।ভিকটিমের  চিল্লাচিল্লির এক পর্যায়ে ছেড়ে দেয়।  বিষয়টি জানার পরে ভিকটীম এর মা প্রতিবাদ করে। । ফলশ্রুতিতে আসামী মো: তাকমিম হোসেনসহ  আরও ২জন মিলে বাদীর স্ত্রী, ভিকটিম  ও ছোট ভাইকে  বাদীর বাড়ি তে প্রবেশ করে  শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে মারপিট করিয়া ছিলাফুলা জখমপ্রাপ্ত করে। 

বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর  নলেজে আসা মাত্র প্রকৃত আসামিকে গ্রেফতার করার জন্য অফিসার ইনচার্জ কে কঠোর  নির্দেশনা প্রদান করেন। মধ্যরাতে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামী মো. তাকমিম হোসেন সহ অপর দুই আসামীকে কে গ্রেফতার করে। নারী ও শিশুর বিরুদ্ধে যৌন হয়রানি অথবা অপরাধ জেলা পুলিশ কঠোর হস্ত দমন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement