ধামইরহাটে গ্রাহক সমাবেশ ও কৃষিঋণ বিতরণ

মোহাম্মদ আককাস আলী :



নওগাঁর ধামইরহাটে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে গ্রাহক সমাবেশ ও কৃষিঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৭ জুলাই)বিকেল সাড়ে ৩ টার দিকে  সোনালী ব্যাংক ধামইরহাট ব্যাংক শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও কৃষিঋণ বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো. শওকত জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান, গ্রাহক এস এম খেলাল ই রব্বানী, আবু নাছের মো. আফজাল হোসেন, সহকারি অধ্যাপক ছানাউল ইসলাম, নারী উদ্যোক্তা বেলী খাতুন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রমুখ। পরে ৬ জনের মাঝে ৬ লক্ষ টাকা কৃষি ঋণ, ৩ জনের মাঝে ৩০ লক্ষ টাকা মুক্তিযোদ্ধা ঋণ ও ৩ জন উদ্যোক্তাদের মাঝে সাড়ে ২৮ লক্ষ টাকার ঋণ প্রদান করেন প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি’র রাজশাহী’র জেনারেল ম্যানেজার মো. শওকত জামান।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement