মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ. মমিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।