*গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি :




 *কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায়,গড়ি আগামীর বাংলাদেশ* স্লোগানকে ধারণ করে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখার উদ্যোগে মঙ্গলবার  গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা প্রাঙ্গণে অত্র ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক গ্রাহকের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াত মাধ্যমে শুরুকৃত এ অনুষ্ঠানে জনাব মোহাম্মদ তরিকুল ইসলামের (সিনিয়র অফিসার) উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জনাব মো: মামুনুর রশিদ (শাখা প্রধান ও এফএভিপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ হারুনুর রশীদ (প্রিন্সিপাল, চান্দাশ ডিগ্রী কলেজ), জনাব মোবারক হোসেন (প্রিন্সিপাল, মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ - টিবিএম), জনাব দেলওয়ার হোসেন (প্রিন্সিপাল, রোদোইল কারিগরি কলেজ), মাওলানা মো: জিল্লুর রহমান (উপাধ্যক্ষ, জোয়ানপুর ফাজিল মাদ্রাসা ও খতিব, মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ)।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মহাদেবপুর শাখার ম্যানেজার অপারেশন্স ও এফএভিপি জনাব আব্দুল্লাহিল কাফি। ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ের উপরে বক্তব্য রাখেন মাওলানা মো: জিল্লুর রহমান, *কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায়, গড়ি আগামীর বাংলাদেশ* স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা ও সার্বিক বিষয় নিয়ে কথা রাখেন শাখা প্রধান ও এফএভিপি জনাব মো: মামুনুর রশিদ।

ইসলামী ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কথা বলেন প্রধান অতিথি প্রফেসর এস এম জিল্লুর রহমান।

সমাবেশে বক্তারা গ্রাহকদের উদ্দেশে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আর্থিক সমৃদ্ধি ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহক সেবার মান আরও উন্নত করা এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা ব্যাংকের বিভিন্ন আমানত ও বিনিয়োগ প্রকল্প, ডিজিটাল ব্যাংকিং সেবা (সেলফিন, এমক্যাশ, বাংলা কিউআর, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, সিআরএম) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকিং সুবিধা সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত অবহিত করেন।


অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা তাঁদের বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরেন, যা ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার মান উন্নয়নে গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে আশ্বাস দেন। 

সর্বশেষ দোয়া, মোনাজাত এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement