মাদ্রাসা নুর এ মদীনার গোরস্থান কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :




নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা নুর এ মদীনার গোরস্থান কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩জুলাই দুপুর থেকে মাকবারায়ে মদীনা (মদীনা গোরস্থান)এর জন্য আয়োজিত সমাবেশ মাওলানা  Ahsanullah An-Nasiri এর সঞ্চালনায় আলোচনা শুরু করেন মহাদেবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি শফিকুল ইসলাম, বিশিষ্ঠ ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী জয়পুরহাট  সিদ্দিকী পরিবার ও মাওলানা Hedayat Ullah Nuri 

সিরাজগঞ্জ সহ প্রমুখ। 

পরিশেষে মাদ্রাসা নুর এ মদীনা মহাদেবপুর নওগাঁ এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নাসির বিন আছগর বলেন দুলাল পাড়া উত্তর - দক্ষিণ দুলাল পাড়া ও হঠাৎ পাড়ার লোকজনের মৃত মানুষের লাশ দাফন বিড়ম্বনা দূরীকরণের জন্য উন্মুক্ত গোরস্তান না থাকায় মাদ্রাসা নুর এ মদীনা পরিবার পরিপূর্ণ ওয়াক্ফ উন্মুক্ত গোরস্তানের জায়গা ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে ২০ শতাংশ জমি বায়না করেছে,আগামিতে এই জমির পরিধি আরো বাড়ানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। 

গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুব আলী সরকার, সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন ও কেশিয়ার মোহাম্মদ শাহিন সরদার সহ ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির নাম ও অনুমোদিত গোরস্থান কমিটি পরিচালনা সংবিধান পাঠ করে শোনানো হয়।

পরিশেষে মুনাজাতের মাধ্যমে পরামর্শ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement