মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
রোববার(২৬ জুলাই) নওগাঁর পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ'সময় সার্কেল অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরবর্তীতে তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় মো.শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেলসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।