ধামইরহাট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ঘাতক স্বামী আটক


মোহাম্মদ আককাস আলী :


২৭ জুলাই (সোমবার) বেলা ১১টার দিকে নওগাঁর ধামইরহাট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছে। 

খুন হওয়া গৃহবধু উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিক্সা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। আজ সোমবার ভোর রাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন, পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট হাসপাতালে ভেতরে আসলে আমার দুলাভাই আমার বোনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আমার বোন মনিরা বেগমকে ছুরি দিয়ে উপর্যুরী শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমার বোন-দুলাভাইয়ের মধ্যে বেশকিছু দিন থেকে সংসার জীবনে কলোহ চলছিল। তাদের সংসার জীবন খুব একটা ভাল ছিল না।’ তবে কেন হত্যা করার আমরা এর জবাবসহ তার ফাসি দাবী করছি।


ধামইরহাট থানার ওসি মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement