নওগাঁয় "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী :




বৃহস্পতিবার (১৬ জুলাই) নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে "জুলাই শহীদ দিবস ২০২৬" উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।




 আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম । সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু প্রমুখ।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।এ সময় জেলার বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement