মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাদক কারবারি দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই হাফিজুর রহমান ও মোছা. হাসিনা বেগমের সন্তান। তাদের বাড়ি ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ভাই বোন দুইজন অত্র অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। লাইলির নামে ১০ টি মাদকের মামলা এবং হাসান আলীর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে।