স্ত্রী-পুত্রকে নিয়ে পবিত্র উমরাহ পালনে কবি ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী

নওগাঁ জেলা প্রতিনিধি:




কবি ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী স্ত্রী-পুত্রসহ পবিত্র ওমরাহ পালনের জন্য পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রা করার বিষয়টি একটি অত্যন্ত আনন্দের ও আধ্যাত্মিক সুসংবাদ।আল্লাহ তাআলা তাঁদের এই পবিত্র সফর কবুল করুন এবং তাঁদের ইবাদত ও দোয়াগুলো সফল করুন। তাঁরা যেন সুস্থভাবে ও নিরাপদে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরে আসতে পারেন, সেই শুভকামনায় জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পরিবার। কবি ও সাংবাদিক মোহাম্মদ আককাস আলী জানান,রোববার(৯ আগস্ট) ভোর ৬টায় আসমা নাহার,পুত্র আশেকুর রহমান আশেক বাবাকে নিয়ে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে তাঁরা রওনা দিবেন। শুক্রবার মসজিদে সকল মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। মসজিদের খতিব জানান,উমরাহ হলো ইসলামের একটি ঐচ্ছিক কিন্তু অত্যন্ত পূণ্যময় ইবাদত, যাকে ছোট হজ বলা হয়। বছরের যেকোনো সময় পবিত্র কাবা শরিফ জিয়ারত, তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড়ে সাঈ করার মাধ্যমে এটি পালন করা হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement