মোহাম্মদ আককাস আলী :
শুক্রবার(৪সেপ্টেম্বর) ৩টার দিকে নওগাঁ জেলাসহ এর বিভিন্ন উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশ নেন। অনেকের পরনে ছিল রাধা-কৃষ্ণের সাজ, এবং তারা হরিনাম সংকীর্তন করেন।
ধামইরহাট: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধামইরহাট উপজেলা শাখা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ঐক্য ফ্রন্ট ও আদিবাসী পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়ালা।
সাপাহার:বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
মহাদেবপুর : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রশাসনের সহযোগিতায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি শেষ হয়।